|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে নতুন দুই মার্কেট মুভার

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩৬০ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে নতুন দুই মার্কেট মুভার

সপ্তাহজুড়ে (১১-১৫ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন মার্কেট মুভার হিসেবে আসা প্রতিষ্ঠানগুলো হলো সালভো কেমিক্যাল এবং ইন্ট্রাকো সিএনজি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে সালভো কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.১৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬১ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬১ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৭৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ১৪ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com