নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ৩১৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ০৪ লাখ ১৩ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৩১ লাখ ০৪ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সী পার্ল রিসোর্ট, এপেক্স ফুটওয়্যার, ওরিয়ন ইনফিউশন এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
Posted ০৮:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন