নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৬০ বার পঠিত
সেরা বার্ষিক প্রতিবেদন-২০২২ এর জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) কর্তৃক স্বর্ণপদক অর্জন করেছে অগ্রণী ব্যাংক।
শনিবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লির হোটেল রেডিসন ব্লুতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাফার সভাপতির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিএফও মোহাম্মদ দীদারুল ইসলাম।
এ পুরস্কার প্রাপ্তিতে সাফা কর্তৃপক্ষ, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।
Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন