নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট ৪ বার পঠিত
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নির্ধারিত তারিখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে নিয়ে হাজির হতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাঁর বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।
এ অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করছে।
নোটিশে নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।
তবে দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। অনুসন্ধান শেষে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Posted ০৮:১০ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com