|

Advertisement
×

সিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২০ মে ২০২১   প্রিন্ট   ৫০০ বার পঠিত

সিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৮ তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এজিএমে পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৭.৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতভাবে গৃহিত ও অনুমোদিত হয়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দ তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, রফিকুল ইসলাম খান, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রুসন্যান স্বতন্ত্র পরিচালক ফারুক সোবহান, ড. সেলিম মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

ব্যাংকের চেয়ারম্যান স্বাগতে ভাষণে কোভিড-১৯ মহামারী চলাকালীন ব্যাংকিং সেক্টরে নানাবিধ চ্যােিলঞ্জের কথা উল্লেখ করে ক্রমান্বয়ে সেগুলো থেকে উত্তীর্ণ হওয়ার জন্য সচেষ্ট থাকার কথা বলেন। একই সঙ্গে সম্ভাবনাময় সুযোগের একটি চিত্র তুলে ধরেন।

সভায় চেয়ারম্যান জানান, ২০২০ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৪০১ কোটি টাকা, যা ২০১৯ সাল থেকে ১৫৪ কোটি টাকা বা ৬২ দশমিক ৩ শতাংশ বেশি। ফলশ্রুতিতে এই সময়ে ব্যাংকের রিটার্ন অন ইকুইটি বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ৯ দশমিক ৯ শতাংশ। প্রয়োজনের অতিরিক্ত লোন প্রভিশন রেখে ২০২০ সালের শেষে প্রভিশন কভারেজ রেশিও বেড়ে হয়েছে ৯৫ শতাংশ, যা ২০১৯ সালের শেষে ছিল ৭৮ শতাংশ।

বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের উপর আলোচনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন ব্যাংকের কর্মকাণ্ডের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন এবং ব্যাংকের প্রতি তাদের দীর্ঘদিনের আস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি সার্বক্ষণিক সহায়তা ও দিকনির্দেশনার জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com