|

Advertisement
×

সিলকো ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ১৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

সিলকো ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। রোববার (১৫ নভেম্বর) কোম্পানির জুলাই-সেপ্টেম্বর, ২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পরিষদ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২৮ পয়সা।
গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৭ পয়সা।
আলোচ্য বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com