Ad
x

সীমান্ত ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩০৭ বার পঠিত

সীমান্ত ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সীমান্ত ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের কৃষিঋণের অর্ন্তভুক্ত গবাদিপশু খাতের ঋণগ্রহীতাগণ প্রাণিসম্পদ বীমা কাভারেজ সুবিধা উপভোগ করবেন।

দুর্ঘটনা, রোগ বা প্রসবকালে গবাদিপশুর মৃত্যু অথবা যেকোনো রকম আংশিক অক্ষমতার কারণে ক্ষতির ঝুঁকি কমানোর মাধ্যমে এই স্কিম গবাদিপশু খামারিদের জন্য সহায়ক হবে।

সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box

Posted ০৭:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com