বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বুধবার, ১৭ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৫৫ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ নভেম্বর) উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

দিনভর উঠানামা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। এর ফলে টানা তিন কার্যদিবস উত্থান হলো বাজার।

ডিএসইর তথ্য মতে, ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারের দাম। বীমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৩টির। অর্থাৎ এদিন সূচকের উত্থানে দাপট দেখিয়েছে বীমা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৭৭টির, অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১০০টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৫৬৮ টাকা।

Facebook Comments Box

Posted ০৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com