রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৬ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৪৪ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে সূচক বাড়তে দেখা গেছে। যে কারণে দিনশেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার অংকে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৬ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৬ বেড়ে অবস্থান করছে ১৩৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫৭টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৩৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা।

Facebook Comments Box
×

Posted ০২:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com