বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৯ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন লেনদেন বেড়েছে ২১৪ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১০ বেড়ে অবস্থান করছে ১৭৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭২৩ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২১৪ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০৪:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com