সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪২৮ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

দেশের উভয় শেয়ারবাজারে আজ সোমবার বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৪.৫৭ পয়েন্ট এবং সিডিএসইসি ৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫৯.৬৪ পয়েন্ট, ১৭৬৩.২১ এবং ১০২৮.০৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির বা ৩৫.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪০টির বা ৩৯.৬৬ শতাংশের এবং ৮৭টি বা ২৪.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭২.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৯৬.৭৪ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com