রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

দেশের উভয় শেয়ারবাজারে আজ মঙ্গলবার উত্থানে বেড়েছে লেনদেন। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস উত্থান হয়েছে শেয়ারবাজারে। আজ সূচক ও লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৮.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩.৪৬ পয়েন্ট এবং ১৯৩৬.৫৭ পয়েন্টে। অপর সূচক সিডিএসইসি ১.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১১২.১১ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৮২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির বা ৩৫.৮১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৮টির বা ৪৬.২৯ শতাংশের এবং ৬৫টি বা ১৮.৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৪:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com