|

Advertisement
×

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

বুধবার, ২২ জুলাই ২০২০   প্রিন্ট   ৭১৭ বার পঠিত

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের কমেছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪০৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক .১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯৯ পয়েন্টে।

সিএসইতে আজ ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ৫৮টির আর ৯৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com