|

Advertisement
×

সূচকের মিশ্রতায় বাজারে সক্রিয়তা, লেনদেন ইতিবাচক

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩১৪ বার পঠিত

সূচকের মিশ্রতায় বাজারে সক্রিয়তা, লেনদেন ইতিবাচক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, দর কমেছে ১৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। ডিএসইতে ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৫ পয়েন্টে। সিএসইতে ১৬০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১ টির দর বেড়েছে, কমেছে ৬৭ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com