রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক সামান্য কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪২৬ বার পঠিত

সূচক সামান্য কমলেও বেড়েছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫৮৯ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা।

Facebook Comments Box
×

Posted ০৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com