বিবিএনিউজ.নেট
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৭৫৪ বার পঠিত
বীমামেলায় টানা তৃতীয়বারের মতো নন-লাইফ বিভাগে সেরা স্টলের পুরস্কার জিতেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে গত ২৪ ও ২৫ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হওয়া চতুর্থ ‘বীমামেলা ২০১৯’ এ অংশগ্রহণ করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।
দেশের দু’টি সরকারি বীমা প্রতিষ্ঠানের পাশাপাশি ৭৬টি বেসরকারি বীমা কোম্পানি অংশগ্রহণ করে এবারের মেলায়। এরমধ্যে ৩১টি লাইফ বীমা কোম্পানি ও ৪৫টি নন-লাইফ বীমা কোম্পানি রয়েছে।
গত ২৪ জানুয়ারি দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয় দু’দিনব্যাপী এ বীমামেলার উদ্বোধনী অনুষ্ঠান। মেলাটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। তাছাড়া দু’দিনের এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির উদ্বোধন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও খুলনা বিভাগীয় কমিশনার ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।
অন্য বীমা কোম্পানিগুলোর স্টলের পাশাপাশি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সেরও স্টল ছিল এ মেলায়। বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছিল এ স্টল থেকে।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির হেড অব ডিজিটাল বিজনেস ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. মনিরুজ্জামান খান বলেন, একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সর্বোত্তম পরিষেবা দিতে প্রতিবছরের মতো এ বছর আমরা ‘বীমামেলা ২০১৯’ এ এসেছি খুলনাবাসীর কাছে বীমা সুরক্ষা ছড়িয়ে দিতে। সবার জন্য বীমা নিশ্চিত করতে ভবিষ্যতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।
বীমামেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয় ২৫ জানুয়ারি বিকেল ৪টায়। অনুষ্ঠানে আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (জিডিআইসি) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় নন-লাইফ বেসরকারি বীমা সংস্থা। ইন্স্যুরেন্স কোম্পানি আইন ১৯১৩ অনুযায়ী ১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর জিডিআইসিকে পাবলিক লিমিটেড সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৬ সালের ১ জানুয়ারি ৩ কোটি টাকা পরিশোধিত মূলধন দিয়ে যাত্রা শুরু করে এ ইন্স্যুরেন্স কোম্পানিটি।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বাংলাদেশের প্রথম বীমা সংস্থা। যার আন্তর্জাতিক ফিনান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ইক্যুইটি অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স হলো রিটেইল বীমা বিভাগ প্রবর্তনকারী বাংলাদেশের প্রথম নন-লাইফ বীমা সংস্থা। যার মূল লক্ষ্য ‘সবার জন্য বীমা’।
Posted ০২:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com