শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সেল প্রেসারে সূচক ও লেনদেন কমেছে

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০   প্রিন্ট   ৮৩৭ বার পঠিত

সেল প্রেসারে সূচক ও লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সেল প্রেসারের কারণে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচকের তীর দেড় ঘন্টা পর্যন্ত উপরের দিকে থাকলেও সেল প্রেসারের কারণে একটানা সুচক নামতে থাকে। আজ দিনশেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮৮ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪০৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৩১ লাখ টাকা।

আরও পড়ুন…….

১৯ দফায় পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় বেড়েছে

ব্লক মার্কেটে ৫০ কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন

বিএসইসির নির্বাহি পরিচালকদের দায়িত্ব রদবদল

ক্রেস্টের এমডির ভাইকে গ্রেপ্তার করে আত্মসাতকৃত শেয়ার ও অর্থ ফেরতের দাবি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৪০৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ৯৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৭৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৮৮ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ১১ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com