Ad
x

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বুধবার, ২৮ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৫০ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com