Ad
x

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজকে শোকজ

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজকে শোকজ

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৯১ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০২:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com