Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ডরিন পাওয়ার

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ডরিন পাওয়ার

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৭ ও ৮ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ নভেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৫৩ পয়সা ।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৮ টাকা ৪১ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com