|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স

সোমবার, ২৮ জুন ২০২১   প্রিন্ট   ৫৬৫ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩০ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানির। রেকর্ড ডেটের কারণে আগামী ৪ জুলাই এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে (পুর্নমূল্যায়ন ছাড়া) ২০ টাকা ৯৮ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।

এদিকে, এক সময়ে স্পট মার্কেটে আশগঞ্জ পাওয়ারের বন্ড লেনদেন হবে। একই দিনে রেকর্ড ডেটের কারণে এ বন্ড লেনদেন স্থগিত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com