|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে লিবরা ইনফিউশনস

বুধবার, ২৮ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৫৮ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে লিবরা ইনফিউশনস

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার ও ২ মে, রোববার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে ৩ মে, সোমবার এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১,২৬৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com