শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

বুধবার, ৩১ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১ এপ্রিল, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ব্যাংক ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৪ এপ্রিল, রোববার। রেকর্ড ডেটের কারণে আগামী ৫ এপ্রিল, সোমবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড । এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা হিসেবে মোট ৯৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২১৭ টাকা নগদ লভ্যাংশ দেয়া হচ্ছে। একই সঙ্গে বোনাস শেয়ারের মাধ্যমে ব্যাংকটির মূলধন বাড়ছে ৪ কোটি ৯২লাখ ৮১০ টাকা ৮৫ পয়সা।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা। তবে রিস্টেটেড ইপিএস গতবছরের সমান অর্থাৎ ২ টাকা ২৬ পয়সা ছিল।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস (সলো ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ২১ পয়সা (রিস্টেটেড)।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৬১ পয়সা। আর একভাবে ছিল ২২ টাকা ৪৬ পয়সা।
আগামী ২৮ এপ্রিল, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, সোমবার।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ২০০ কোটি টাকা এবং ৯৮৪ কোটি এক লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। এ কোম্পানির ৯৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২১৭টি শেয়ারের মধ্যে ৩৭.৭১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.০৮ শতাংশ বিদেশি এবং ৩৫.৩২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড : সর্বশেষ হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানিটি। সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৩ পয়সা।
আগামী ২৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, সোমবার।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩ হাজার কোটি ৩১ লাখ টাকা। এ কোম্পানির ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৪টি শেয়ারের মধ্যে ৩৩.৫৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.১২ শতাংশ বিদেশি এবং ৩৯.৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com