|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

বুধবার, ০৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬২৫ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক এবং ফার্স্ট ফাইন্যান্স। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংক আগামীকাল ও ১১ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে ১২ এপ্রিল এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আগামীকাল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ এপ্রিল এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ শতাংশ নগদ এবং ৭.৫০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এর আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস সহ মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৫ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময় কোম্পানির ইপিএস ছিল ৩ টাকা ৪৪ পয়সা। কোম্পানিা শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ২ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৯ টাকা ৩৩ পয়সা।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৯৭০ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৯০৪ কোটি ৯০ লাখ টাকা। এ কোম্পানির ৯৭ কোটি ২ লাখ ৯৮ হাজার ৩৫২টি শেয়ারের মধ্যে ৩৫.৩৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬.৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১.৭২ শতাংশ বিদেশি এবং ৪৬.৪৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, পাঁচ বছর পর সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৫৫ টাকায়।

আর্থিক খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০০ কোটি টাকা এবং ১১৬ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার ২৫৮টি শেয়ারের মধ্যে ৪১.৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩.৯০ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৪.৭৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com