|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

সোমবার, ১২ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬৩৪ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৩ এপ্রিল, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমান কটন ফাইবার্স ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর মধ্যে স্পট মার্কেটে আমান কটন এবং ন্যাশনাল হাউজিংয়ের লেনদেন চলবে আগামী ১৫ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ এপ্রিল, রোববার এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। স্পট মার্কেটে পদ্মা ইসলামী লাইফের লেনদেন চলব ১৮ এপ্রিল পর্যন্ত। আগামী ১৯ এপ্রিল, সোমবার এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৯ সালে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে এ বছর ৫ শতাংশ লভ্যাংশ বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৬ টাকা ১৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৭৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৮ মে, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭২ কোটি ১৮ লাখ টাকা। এ কোম্পাানির ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০টি শেয়ারের মধ্যে ৬০.৭৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৩৪ শতাংশ সরকার, ১০.০৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১৯.৮৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

আমান কটন ফাইবার্স লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আমান কটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ০৩ পয়সা। গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ৬৮ পয়সা। আলোচিত সময়ে নগদ কার্যকরী প্রবাহ ২১ পয়সা।
বস্ত্র খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১০০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৭১ কোটি ১৭ লাখ টাকা। এ কোম্পাানির ১০ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ারের মধ্যে ৭২.২০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০২ শতাংশ বিদেশি এবং ১৯.০১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ নিয়ে কোম্পানিটি গত ৪ বছর বিনিয়োগকারীদেরকে কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে অনুষ্ঠিত হবে।
এদিকে, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০২০-সেপ্টেম্বর,২০২০) ৪ কোটি ৬৭ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ৬ কোটি ১০ লাখ টাকা।
৯ মাসে (জানুয়ারি ২০-সেপ্টেম্বর ২০) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫ কোটি ৮৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়য় ১৫ কোটি ১০ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছিল ৪২ কোটি ২৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ৩ কোটি ১৬ লাখ টাকা।
‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা ও ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে ৩৪.৭৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪.৬৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫০.৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com