নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৫১৯ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৬ ও ৭ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- আরএসআরম স্টিল, ডমিনেজ স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ওয়াটা কেমিক্যাল। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়াটা কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৮.০৫ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬০.৬২ টাকা। যা গত এই সময় ছিলো ৫৯.০২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৬২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০.১৫মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডমিনেজ স্টিল : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৪ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১২৬ টাকা ৩৬ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৭৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.০৫ টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৪.৯৪ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com