|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মা, প্রিমিয়ার লিজিং এবং বিডি সার্ভিস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলো মধ্যে আগামীকাল ও ৫ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে সিলকো ফার্মা। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অপরদিকে, আগামীকাল থেকে ০৮ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে প্রিমিযার লিজিং এবং বিডি সার্ভিস। রেকর্ড ডেটের কারণে আগামী ০৯ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৬৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৫ টাকা ৯৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৪৬ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৮ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ ডিসেম্বর।

বিডি সার্ভিস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২২৮ টাকা ২৬ পয়সা (পুনর্মূল্যায়নসহ)। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২৩৬ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com