|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৪৬ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৮ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড, ইস্টার্ন লুব্রিক্যান্ট এবং সোনালী আঁশ। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত তাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ফুড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ১৪ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সোনালী আশঁ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮৬ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১১৮ টাকা ১৪ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৯০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরে একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ৭৮ পয়সা (রিস্টেটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১৯০ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com