Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ৬ কোম্পানি

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩১১ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ৬ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৩ ও ১৪ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৬ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, আইটিসি, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইজেনারেশন, দেশবন্ধু পলিমার এবং কুইন সাউথ টেক্সটাইল। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ নভেম্বর স্থগিত থাকবে এসব কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইটি কনসালট্যান্ট : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ১৫ টাকা ৭৭ পয়সা।

কাশেম ইন্ডাস্ট্রিজ : এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৪৫ পয়সা। এ কোম্পানির এজিএম আগামী ৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

কুইনসাউথ টেক্সটাইল: কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ০৪ পয়সা। এ কোম্পানির এজিএম আগামী ২২ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

দেশবন্ধু পলিমার লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা প্রাপ্য হবেন। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ২১ পয়সা। আগামী ১৪ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ই-জেনারেশন লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৪০ পয়সা।

আজিজ পাইপস: কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬০ পয়সা। আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com