|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

বুধবার, ২২ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৯২ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি সার্ভিসেস, আমান ফিড, সোনারগাঁও টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড

এর মধ্যে বিডি সার্ভিসেস ছাড়া অন্য ২৬ নভেম্বর পর্যন্ত ৩ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন চলবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ নভেম্বর ওই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অপরদিকে, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে বিডি সার্ভিসেস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

আমান ফিড লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা।

যা আগের অর্থবছরে ছিল ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (বিডি থাই) : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় ছিল ০২ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ৮৪ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বিডি সার্ভিসেস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৪ টাকা ২৭ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৪ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com