অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৭৩ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৮ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে দেশবন্ধু পলিমার। রেকর্ড ডেটের কারণে আগামী ১ জানুয়ারি, ২০২৪ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিবে।
এদিকে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে দেশবন্ধু পলিমার।
এজন্য কোম্পানিটির ইজিএম (বিশেষ সাধারণ সভা) আগামী ৩০ জানুযারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।
Posted ০১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন