নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২২৩ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি । শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস এবং বিডি বিল্ডিং সিস্টেমস। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ অক্টোবর এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিবিএস ক্যাবলস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৬ পয়সা।
আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৯ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮০ পয়সা।
আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
বিডি বিল্ডিং সিস্টেমস : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।
‘নো ডিভিডেন্ড’ অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com