|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

রবিবার, ২২ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৫ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি । শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, এপেক্স ফুডস এবং এপেক্স স্পিনিং। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ অক্টোবর এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এডিএন টেলিকম: ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা।

যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা।

আগামী ০৪ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স স্পিনিং: ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

আগামী ৩০ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স ফুড: ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯১ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩৬ টাকা ২০ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ১২৬ টাকা ১৮ পয়সা।

আগামী ৩০ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com