সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্বদেশ ইসলামী লাইফের চেয়ারম্যান-ভাইসচেয়ারম্যানসহ ১২ পরিচালক অপসারণ

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৮৫৩ বার পঠিত

স্বদেশ ইসলামী লাইফের চেয়ারম্যান-ভাইসচেয়ারম্যানসহ ১২ পরিচালক অপসারণ

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১২ পরিচালককে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানির পরিশোধিত মুলধনের বিপরীতে ব্যাংক ঋণ নিয়ে সেই ঋণ স্থিতিপত্রে প্রদর্শন না করে আত্মসাৎ করায় তাদের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি, ২০২৪) আইডিআরএ’র পরিচালক (আইন) উপসচিব মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের নিকট পাঠানো হয়েছে।

অপসারণ করা পরিচালকদের মধ্যে রয়েছেন কোম্পানির চেয়ারম্যান মাকছুদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শহিদুল আহসান, পরিচালক নুরুল আলম চৌধুরী, মো. বাহারুল আহসান, মো. মারজানুর রহমান, ফারাহ আহসান, এবিএম আব্দুল মান্নান, শামসুন নাহার রহমান, মো. ফিরোজুল আহসান, মো. কামরুল আহসান, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ও মদিনা তুন নাহার।

আইডিআরএ’র চিঠিতে বলা হয়, বীমা আইন-২০১০ এর ধারা ২১ অনুযায়ী কোম্পানির পেইডআপ ক্যাপিটালের ১৩ কোটি ৫ লাখ টাকা স্থায়ী আমানতের বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করে। বীমা আইন ২০১০ এর ২১(২) ধারায় পেইডআপ ক্যাপিটাল কোন তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে রাখার বিধান রয়েছে। তাছাড়া ঋণ হিসেবে উত্তোলিত টাকা কোম্পানির সংশ্লিষ্ট সময়ের স্থিতিপত্রে প্রদর্শন করা হয়নি বিধায় উক্ত অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরো বলা হয়, স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহণ করে বীমা আইন লঙ্ঘন ও আত্মসাৎ করার মাধ্যমে বীমা কোম্পানি ও পলিসি গ্রাহকের স্বার্থহানি করায় বীমা আইন ২০১০ এর ৫০ (১) ধারা অনুযায়ী কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তার কোন জবাব দেয়নি বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেনি। ফলে বীমা আইন ২০১০ এর ৫০(১) ধারা অনুযায়ী পত্র জারির পর থেকে কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ১২ পরিচালককে পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ হয়।

 

Facebook Comments Box

Posted ০৬:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com