|

Advertisement
×

১০ কোম্পানির এজিএম সম্পন্ন

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৬০০ বার পঠিত

১০ কোম্পানির এজিএম সম্পন্ন

প্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল পলিমার, আরামিট লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েট অক্সিজেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো রিফুয়েলিং ও সোনালী আশ ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ন্যাশনাল পলিমারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

নিম্নে প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে দেয়া হলো:

আরামিট লিমিটেড: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১০টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

দেশ গার্মেন্টস লিমিটেড: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দুপুর ১২টা ১৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ সাধারণ বিনিয়োগকারীর জন্য ও ৩ শতাংশ নগদ পরিচালকদের জন্য লভ্যাংশ অনুমোদন করেছে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১১টায়, অলটেক্স ইন্ডাস্ট্রিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড অনুমোদন করেছে।

অ্যাসোসিয়েট অক্সিজেন: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দুপুর ৩টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১১টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড অনুমোদন করেছে।

ফাইন ফুডস: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দুপুর ১২টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড অনুমোদন করেছে।

ইফাদ অটোস: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দুপুর ১২টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

ইন্ট্রাকো রিফুয়েলিং: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল সাড়ে ১১টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।

সোনালী আশ ইন্ডাস্ট্রিজ: প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল সাড়ে ১১টায়, ১৯৩ ফকিরাপুল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

এনআই/এস

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com