নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬ প্রিন্ট ৩৯ বার পঠিত
নিটল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৭তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।
তিনি কোম্পানির বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। সভায় কোম্পানির ইসি চেয়ারপারসন অ্যান্ড পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস। সভায় ২০২৫ সালের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ০৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com