|

Advertisement
×

১০ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

রবিবার, ১৬ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

১০ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ কার হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৯ অক্টোবর ২০২২ বিকাল ৩টায় আমান ফিড, ৪টায় শাহজালাল ইসলামী ব্যাংক, ২০ অক্টেবার ২০২২ বিকাল ৩টায় প্রাইম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, ২২ অক্টেবার ২০২২ দুপুর আড়াইটায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও মালেক স্পিনিং, সাড়ে ৩টায় রহিম টেক্সটাইল, ২৩ অক্টেবার ২০২২ দুপুর আড়াইটায় লাভেলো আইস্ক্রিম, ২৪ অক্টেবার ২০২২ দুপুর আড়াইটায় কাশেম ইন্ডাস্ট্রিজ এবং ২৬ অক্টেবার ২০২২ বিকাল ৪টায় এসকে ট্রিমসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে আমান ফিড, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, লাভেলো আইস্ক্রিম, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং এসকে ট্রিমস।

এদিকে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। এছাড়া, ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

 

 

Facebook Comments Box

Posted ০৫:১০ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com