নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৪৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ বিভিন্ন কোম্পানির প্রথম ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-২৫ থেকে সেপ্টেম্বর-২৫) অনিরীক্ষিত ও ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইস্টার্ণ হাউজিংয়ের পর্ষদ সভা আগামী ২৭ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিটে, খান ব্রাদার্সের পর্ষদ সভার ২৩ অক্টোবর বিকাল ৩ টায়, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টায়, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিটে, ই-জেনারেশনের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৪ টায়, বিডি থাই ফুডের পর্ষদ সভার আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিটে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পর্ষদ সভা ২৭ অক্টোবর বিকাল ৩ টায়, অগ্রনী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বিকাল ৩ টায়, ইসলামী ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর বিকাল ৫ টায়, জুট স্পিনার্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৩ টায়, মেঘনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর বিকাল ০৩ টায়, এনসিসি ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর বিকাল ৩ টায়, এমটিবির পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায়, মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৫ টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৪ টায়, স্টাইল ক্রাফটের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর দুপুর ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
Posted ০৮:২৭ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com