অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২২৭ বার পঠিত
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলমান ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে। এপ্রিল মাসের ডেভেলপমেন্ট আউটলুকে এডিবি জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬.০১ শতাংশ।
এর আগে ডিসেম্বর মাসে এডিবি বলেছিল, ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.০২ তাংশ। তার আগের পূর্বাভাসে তারা বলেছিল, প্রবৃদ্ধি হতে পারে ৬.০৫ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.০৬ শতাংশ।
এডিবি বলেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক মূল্যস্ফীতির হার ৮.০৪ শতাংশে উঠতে পারে। পরের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৭ শতাংশে নামতে পারে।
বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এডিবি বলেছে, তৈরি পোশাক খাতের রফতানির ওপর ভর করে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬.০১ শতাংশ এবং পরের অর্থবছরে তা ৬.০৬ শতাংশে উঠতে পারে। এডিবি মনে করে, মূল্যস্ফীতির হার কমলে ব্যক্তিপর্যায়ের ভোগ বাড়বে। একই সাথে জ্বালানি ও রেল খাতে বড় বড় অবকাঠামোগত প্রকল্পের কারণে সরকারি বিনিয়োগ বাড়বে।
এছাড়া সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও প্রণোদনা কম থাকা সত্ত্বেও এসব কারণে ব্যক্তিপর্যায়ে ভোগ বাড়বে।
Posted ০৯:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন