নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ প্রিন্ট ৭৫ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ২৫ লাখ ০৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর। এদিন কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ২ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ কোটি ০৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ১ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার এবং মারিকো বাংলাদেশ লিমিটেড ১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Posted ০৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com