|

Advertisement
×

২৩ প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার দেওয়া হবে আগামীকাল

বুধবার, ২৭ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৩৬ বার পঠিত

২৩ প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার দেওয়া হবে আগামীকাল

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২০’-এ মনোনীত ২৩টি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে  বৃহস্পতিবার ( ২৮ অক্টাবর)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাতটি ক্যাটাগরিতে তাদের মনোনীত করা হয়।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বৃহৎ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে জজ ভূঞা টেক্সটাইল মিলস। যৌথভাবে তৃতীয় হয়েছে আদুরি অ্যাপারেলস লিমিটেড ও ইউনিভার্সাল জিন্স লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যৌথভাবে অকো-টেক্স লিমিটেড এবং ফরচুন সুজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে রহিম আফরোজ রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড এবং তৃতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড।

ক্ষুদ্রশিল্পের জন্য মনোনীত তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এসআর হ্যান্ডিক্যাফটস এবং আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অতিক্ষুদ্র বা মাইক্রো ইন্ডাস্ট্রির জন্য পুরস্কার পাচ্ছে মেসার্স কারুকলা, ট্রিম টেক্স বাংলাদেশ ও জনতা ইঞ্জিনিয়ারিং।

হাইটেক শিল্পের জন্য মনোনীত তিন প্রতিষ্ঠান হলো-সার্ভিস ইঞ্জিন লিমিটেড, সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ও মীর টেলিকম লিমিটেড।

এছাড়া হস্ত ও কারুশিল্প ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যথাক্রমে ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, আয়োজন এবং সোনারগাঁ নকশি কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা।

কুটিরশিল্প ক্যাটাগরিতে কুমিল্লা আর্ট অ্যান্ড ক্রাফটস, রংমেলা নারী কল্যাণ সংস্থা এবং অগ্রজ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com