|

Advertisement
×

২ কোম্পানির লেনদেন স্থগিত

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩৪৮ বার পঠিত

২ কোম্পানির লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ নভেম্বর ২ কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ফারইস্ট নিটিং এবং মতিন স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সা।

মতিন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৮১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬০ টাকা ৬৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box

Posted ০৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com