|

Advertisement
×

২ কোম্পানির লেনদেন স্থগিত

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৪০৫ বার পঠিত

২ কোম্পানির লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- সোনালী আঁশ ও ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী আঁশ: কোম্পানিটি ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা । ৩০জুন ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইনফরমেশন সার্ভিসেস: কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। ৩০জুন ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩ টাকা ১২ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০৩:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com