|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৫৪ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানি ২টি হলো- আফতাব অটোমোবাইলস এবং পাওয়াগ্রিড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আফতাব অটোমোবাইলস ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ০১ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, পাওয়ার গ্রিড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল এক টাকা ৭০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৯ টাকা ৪৭ পয়সা।

আগামী ১০ ফেব্রুযারি, ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box

Posted ০২:২০ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com