|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দু’টি হলো- আরএকে সিরামিক এবং সিঙ্গার বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিঙ্গার বিডি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছর ৫ টাকা ২০ পয়সা ছিল।
আগামী ১১ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আরএকে সিরামকস: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৭ পয়সা, যা আগের বছর ২ টাকা ১২ পয়সা ছিল।

 

Facebook Comments Box

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com