শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির স্টক ডিভিডেন্ডে সম্মতি

সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৪৭৬ বার পঠিত

২ কোম্পানির স্টক ডিভিডেন্ডে সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ২ কোম্পানির স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে শেয়ারবাজার সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস এবং কুইন সাউথ টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ‘দেশ গার্মেন্টস’ পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ স্টক ডেভিডেন্ট এর প্রস্তাব অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আসন্ন ৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে দেশ গার্মেন্টসের শেয়ার থাকবে, কেবল তারাই স্টক ডেভিডেন্ড পাবেন।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডেভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডেভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

অপরদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ স্টক।

৬ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আসন্ন ২ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার থাকবে, কেবল তারাই স্টক ডিভিডেন্ড পাবেন।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

 

Facebook Comments Box

Posted ০১:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com