নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ প্রিন্ট ২২৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- বিবিএস ক্যাবলস ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে বিবিএস ক্যাবলস ১৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। আইসিবি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক ।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com