|

Advertisement
×

২ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

সোমবার, ১৬ মে ২০২২   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

২ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১৭ মে স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন। এগুলো হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৮ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে এক টাকা ১৪ পয়সা। আগামী ২৩ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com