|

Advertisement
×

২ ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের জন্য মুনাফা রেট ঘোষণা

বুধবার, ২৭ আগস্ট ২০২৫   প্রিন্ট   ২৬১ বার পঠিত

২ ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের জন্য মুনাফা রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি দুটি পার্পিচুয়াল বন্ডের (চিরস্থায়ী বন্ড, যা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত) জন্য কুপন রেট বা মুনাফা রেট ঘোষণা করেছে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ।

বুধবার (২৭ আগস্ট) বন্ড দুটির ইস্যুয়ার দুই ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের আইবিবিএল মুদারাবা পার্পিচুয়াল বন্ডের (আইবিবিএলপিবন্ড) গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ৭ দশমিক ২৩ শতাংশ মুনাফা রেট ঘোষণা করা হয়েছে। এই মুনাফা রেট নির্ধারণের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তী ৩০ দিনের মধ্যে ঘোষিত মুনাফা বণ্টন সম্পন্ন করা হয়েছে। তবে এখনো ওই এজিএমের তারিখ ঘোষণা করেনি ব্যাংকটি।

অন্যদিকে, সিটি ব্যাংক পার্পিচুয়াল বন্ডের জন্য আগামী অর্ধবার্ষিকী (চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়ের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। ইস্যুয়ার ব্যাংকটি আলোচিত সময়ের জন্য তাদের ইউনিট হোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com