|

Advertisement
×
দ্বিতীয় প্রান্তিক

৩৪ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগ প্রায় ৪৩ হাজার কোটি টাকা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

৩৪ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগ প্রায় ৪৩ হাজার কোটি টাকা

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশের জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৪টির বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৫৬ কোটি ৬৪ লাখ টাকা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে নির্ধারিত সময়ে জমা দেওয়া কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। প্রথম প্রান্তিকে এই বিনিয়োগের পরিমাণ ছিল ৪২ হাজার ৫৩৪ কোটি টাকা।

আইডিআরএর তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগের শীর্ষে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। কোম্পানিটির মোট বিনিয়োগ ১৮ হাজার ৮৫৯ কোটি ৬ লাখ টাকা। বিনিয়োগের পরিমাণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যার বিনিয়োগ ৬ হাজার ৫৮২ কোটি ৯৮ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ৪ হাজার ৫২ কোটি ৭৩ লাখ টাকা।

তবে জীবন বীমা কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হারে বড় ধরনের পার্থক্য রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা, আবার কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগ ১০ কোটি টাকারও কম।

মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ ১৮ হাজার ৮৫৯ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৮৬ দশমিক ২৪ শতাংশ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ৬ হাজার ৫৮২ কোটি ৯৮ লাখ টাকা, যার ৬৩ দশমিক ৩৭ শতাংশ সরকারি ট্রেজারি বন্ডে রয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ৪ হাজার ৫২ কোটি ৭৩ লাখ টাকা এবং সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ।

এ ছাড়া জীবন বীমা করপোরেশনের বিনিয়োগ ২ হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৯০৭ কোটি ১৫ লাখ টাকা এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৬৫৯ কোটি ১৬ লাখ টাকা। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ১ হাজার ৯৫ কোটি ১৯ লাখ টাকা এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৯৬০ কোটি ২১ লাখ টাকা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ৮৩৭ কোটি ৯৪ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭৫৬ কোটি ১৪ লাখ টাকা এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৭১৮ কোটি ৫৫ লাখ টাকা। প্রাইম ইসলামী লাইফের বিনিয়োগ ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা।

ফারইস্ট ইসলামী লাইফের বন্ডে বিনিয়োগ মাত্র শূন্য দশমিক ৩১ শতাংশ:

বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হলেও কয়েকটি কোম্পানির সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার তুলনামূলক কম।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা হলেও , সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার মাত্র ৪ দশমিক ২৭ শতাংশ । সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ২৮ কোটি ৪৭ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ৭ দশমিক ০২ শতাংশ। মার্কেন্টাইল ইসলামী লাইফের বিনিয়োগ ৯৯ কোটি ৪৮ লাখ টাকা, যার ৭ দশমিক ২২ শতাংশ সরকারি ট্রেজারি বন্ডে রয়েছে। শান্তা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এ হার ৮ দশমিক ৫৯ শতাংশ।

এ ছাড়া প্রোটেক্টিভ ইসলামী লাইফের ১০ দশমিক ৫২ শতাংশ, সোনালী লাইফের ১২ দশমিক ৩৯ শতাংশ, ডায়মন্ড লাইফের ১২ দশমিক ৫৩ শতাংশ বিনিয়োগ সরকারি ট্রেজারি বন্ডে রয়েছে।

কোম্পানিভিত্তিক বিনিয়োগের পূর্ণ চিত্র:

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আকিজ তাকাফুল লাইফের মোট বিনিয়োগ ৭৯ কোটি ৪৮ লাখ টাকা এবং সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৩১ দশমিক ০৯ শতাংশ। আলফা ইসলামী লাইফের ২৩০ কোটি ১ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে এ হার ৬২ দশমিক ৪৫ শতাংশ।

আস্থা লাইফের বিনিয়োগ ৮৪ কোটি ৩০ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ৬২ দশমিক ৮৬ শতাংশ। বায়রা লাইফের ৬০ কোটি ৪ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে এ হার ২ দশমিক ৫০ শতাংশ। বেঙ্গল ইসলামী লাইফের বিনিয়োগ ৬৯ কোটি ৫১ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ২৩ দশমিক ৭৭ শতাংশ। বেস্ট লাইফের বিনিয়োগ ৪৮ কোটি ১৯ লাখ টাকা এবং এ হার ২৬ দশমিক ০৩ শতাংশ।

চার্টার্ড লাইফের বিনিয়োগ ১০১ কোটি ৪১ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ৬৫ দশমিক ৮৩ শতাংশ। ডায়মন্ড লাইফের বিনিয়োগ ১৫ কোটি ৫৭ লাখ টাকা এবং এ হার ১২ দশমিক ৫৩ শতাংশ। গোল্ডেন লাইফের বিনিয়োগ ৪ কোটি ২৩ লাখ টাকা এবং এ হার ১২ দশমিক ৭৫ শতাংশ। যমুনা লাইফের বিনিয়োগ ১৬ কোটি ৫৭ লাখ টাকা এবং এ হার ৬৯ দশমিক ৪০ শতাংশ।

মেঘনা লাইফের বিনিয়োগ ১ হাজার ৯৫ কোটি ১৯ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ৩৬ দশমিক ৬৭ শতাংশ। মার্কেন্টাইল ইসলামী লাইফের বিনিয়োগ ৯৯ কোটি ৪৮ লাখ টাকা এবং এ হার ৭ দশমিক ২২ শতাংশ। এনআরবি ইসলামিক লাইফের বিনিয়োগ ১৬ কোটি ২৯ লাখ টাকা এবং এ হার ১৩ দশমিক ৫১ শতাংশ। পপুলার লাইফের বিনিয়োগ ১ হাজার ৬৫৯ কোটি ১৬ লাখ টাকা এবং এ হার ২৫ দশমিক ৩২ শতাংশ।

প্রগ্রেসিভ লাইফের বিনিয়োগ ২০১ কোটি ৩৭ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ৫৮ দশমিক ২৭ শতাংশ। প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিনিয়োগ ১৪ কোটি ২৬ লাখ টাকা এবং এ হার ১০ দশমিক ৫২ শতাংশ। রূপালী লাইফের বিনিয়োগ ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা এবং এ হার ৫৮ দশমিক ২৯ শতাংশ। সন্ধানী লাইফের বিনিয়োগ ৭৫৬ কোটি ১৪ লাখ টাকা এবং এ হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ।

সোনালী লাইফের বিনিয়োগ ৭১৮ কোটি ৫৫ লাখ টাকা এবং বন্ডে বিনিয়োগের হার ১২ দশমিক ৩৯ শতাংশ। ট্রাস্ট ইসলামী লাইফের বিনিয়োগ ৫৮ কোটি ২২ লাখ টাকা এবং এ হার ২৭ দশমিক ০৯ শতাংশ। সানফ্লাওয়ার লাইফের বিনিয়োগ ২৮ কোটি ৪৭ লাখ টাকা এবং এ হার ৭ দশমিক ০২ শতাংশ। জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগ ৪১ কোটি ৫৩ লাখ টাকা এবং এ হার ৩৪ দশমিক ০৮ শতাংশ।

এছাড়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোট বিনিয়োগ ৯৬০ কোটি ২১ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৮২ দশমিক ৮৬ শতাংশ।

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ২৩০ কোটি ১ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৬২ দশমিক ৪৫ শতাংশ।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ৮৪ কোটি ৩০ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৬২ দশমিক ৮৬ শতাংশ।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ১ হাজার ৯০৭ কোটি ১৫ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার শূন্য দশমিক ৩১ শতাংশ।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ৬৯ কোটি ১৬ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৮৬ দশমিক ৪৩ শতাংশ।

জীবন বীমা করপোরেশন: প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ২ হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৭৬ দশমিক ২৬ শতাংশ।

লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড: প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ৯৬ কোটি ৮১ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৮৬ দশমিক ৩৭ শতাংশ।

মেটলাইফ বাংলাদেশ: কোম্পানিটির মোট বিনিয়োগ ১৮ হাজার ৮৫৯ কোটি ৬ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৮৬ দশমিক ২৪ শতাংশ।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ৩৭ কোটি ৫৮ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৬৩ দশমিক ৪১ শতাংশ।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ১ হাজার ৬৫৯ কোটি ১৬ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ২৫ দশমিক ৩২ শতাংশ।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ৮৩৭ কোটি ৯৪ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৭৩ দশমিক ২০ শতাংশ।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির মোট বিনিয়োগ ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা। সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের হার ৪ দশমিক ২৭ শতাংশ।

 

 

Facebook Comments Box

Posted ০৮:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com